
বাইক গাইড
প্রথম বাইক কীভাবে বাছবেন: Yamaha ক্রেতাদের জন্য সম্পূর্ণ গাইড
প্রথম বাইক কেনা আনন্দের, কিন্তু ভুল মডেল বেছে নিলে পরে আফসোসও হয়। শোরুমে আমরা প্রায়ই দেখি, অনেকে শুধু লুক বা CC দেখে বাইক পছন্দ করেন, পরে দেখেন যানজটে চালাতে কষ্ট হচ্ছে বা খরচ ভাবনার চেয়ে বেশি। এই গাইড আপনাকে ধাপে ধাপে সঠিক সিদ্ধানে পৌঁছাতে সাহায্য করবে।
ধাপ ১: বাইকটা আসলে কী কাজে চালাবেন
সবার আগে নিজেকে জিজ্ঞেস করুন, সপ্তাহের বেশিরভাগ সময় বাইকটা কোথায় চলবে:
- শহরে অফিস বা ক্লাসে যাতায়াত: হালকা, সহজে চালানো যায়, ভালো মাইলেজের বাইক বা স্কুটার।
- শহর আর মাঝে মাঝে হাইওয়ে: মাঝারি শক্তির, আরামদায়ক বসার বাইক।
- নিয়মিত দূরের যাত্রা: স্থির, বড় ফুয়েল ট্যাঙ্ক, ভালো ব্রেকিংয়ের বাইক।
- শখের স্পোর্টস রাইডিং: স্পোর্টস বাইক, তবে প্রতিদিনের আরাম কিছুটা কম হতে পারে।
- পিছনে নিয়মিত আরোহী: আরোহীর সিট কতটা আরামদায়ক তা দেখুন, কারণ স্পোর্টস বাইকে পেছনের সিট সাধারণত ছোট।
ধাপ ২: পুরো বাজেট হিসাব করুন
বাইকের দামই শুধু খরচ নয়। কেনার আগে এগুলোও মিলিয়ে নিন:
- ভালো মানের হেলমেট (আরোহী থাকলে দুটো)
- প্রথম বছরের পেইড সার্ভিস আর অয়েল
- প্রতি মাসের তেলের খরচ, যা মাইলেজের উপর নির্ভর করে
একবারে পুরো টাকা না থাকলে ক্রেডিট কার্ড EMI ভাবতে পারেন। RJ Corporation-এ দামের ৫০% পেমেন্ট করে বাকিটা ক্রেডিট কার্ডে ৬ থেকে ৩৬ মাসের EMI-তে দেওয়া যায়। চূড়ান্ত শর্ত আর চার্জ ঠিক করে কার্ড ইস্যু করা ব্যাংক। পুরোনো বাইক থাকলে এক্সচেঞ্জ করেও বাজেট কমানো যায়।
ধাপ ৩: উচ্চতা, ওজন আর আরাম
নতুন রাইডারদের জন্য এটা খুব জরুরি। বসলে দুই পা মাটিতে স্বাচ্ছন্দে পৌঁছানো দরকার, বিশেষ করে যানজটে বারবার থামার সময়। ভারী বাইক পার্কিংয়ে ঠেলে সরানোও কষ্টকর। সবচেয়ে ভালো উপায় শোরুমে এসে পছন্দের মডেলগুলোতে বসে দেখা, হ্যান্ডেল ধরে বসার ভঙ্গি আরামদায়ক কিনা বোঝা।
ধাপ ৪: নিরাপত্তার ফিচার
- ABS: জোরে ব্রেক করলে চাকা লক হওয়া ঠেকায়। নতুন রাইডারদের জন্য এটা বড় সুবিধা। কোন মডেলে সিঙ্গেল আর কোনটায় ডুয়াল চ্যানেল ABS, তা মডেল পেজে দেখুন।
- ডিস্ক ব্রেক: ড্রাম ব্রেকের চেয়ে সাধারণত ভালো নিয়ন্ত্রণ দেয়।
- টিউবলেস টায়ার: পাঙ্চার হলে হঠাৎ বাতাস বের হয় না।
ধাপ ৫: সার্ভিস আর পার্টস
বাইক কেনার পরের বছরগুলোতে সার্ভিস আর পার্টস নিয়মিত লাগবে। বাসার কাছে অনুমোদিত সার্ভিস সেন্টার আছে কিনা, জেনুইন পার্টস সহজে পাওয়া যায় কিনা, দেখে নিন। যাত্রাবাড়ী, রায়েরবাগ, শনির আখড়া বা ডেমরার আশেপাশে থাকলে RJ Corporation-এই সেলস, সার্ভিস আর পার্টস এক জায়গায় পাবেন।
কোন ধরনের আরোহীর জন্য কোন Yamaha
- শহরে প্রতিদিন যাতায়াত করেন, খরচ কম রাখতে চান · দেখতে পারেন: Saluto 125 (কমিউটার বাইক) · কেন: হালকা, সহজে চালানো যায়
- গিয়ার ছাড়া চালাতে চান, জিনিস রাখার জায়গা দরকার · দেখতে পারেন: Ray ZR 125 FI (স্কুটার) · কেন: অটোমেটিক, যানজটে আরাম
- স্কুটার চান, কিন্তু বেশি শক্তি আর স্পোর্টি লুক · দেখতে পারেন: Aerox 155 ABS · কেন: বড় ইঞ্জিন, ABS
- শহর আর হাইওয়ে, আরামদায়ক বসা · দেখতে পারেন: FZS FI V4, FZ-X · কেন: সোজা বসার ভঙ্গি, সব ব্যবহারে চলে
- স্পোর্টস লুক, কিন্তু উঁচু হ্যান্ডেলে আরাম · দেখতে পারেন: MT-15 V2 · কেন: নেকেড স্পোর্টস, শহরেও চলে
- ফুল স্পোর্টস রাইডিং পজিশন, বাজেট বেশি · দেখতে পারেন: R15 V4, R15M · কেন: সুপারস্পোর্ট, ফেয়ারিং
শোরুমে গিয়ে কী জিজ্ঞেস করবেন
- আজকের দাম কত, আর কোন কালার স্টকে আছে?
- এখন কোনো অফার চলছে?
- কয়টা ফ্রি সার্ভিস আর ওয়ারেন্টি কতদিনের?
- রেজিস্ট্রেশনে কত দিন লাগবে, আর কী কাগজ লাগবে?
- EMI আর এক্সচেঞ্জের সুবিধা কী?
নতুন রাইডারদের জন্য টিপ
প্রথম বাইকে খুব বেশি শক্তির মডেল না নিয়ে আত্মবিশ্বাস গড়ার মতো মডেল নিন। কেনার দিনই ভালো হেলমেট কিনুন, আর প্রথম কয়েকশো কিলোমিটার ম্যানুয়ালের রান-ইন নির্দেশনা মেনে চালান। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় নামবেন না।
সাধারণ ভুলগুলো
- শুধু বন্ধুর পরামর্শে বা লুক দেখে কেনা
- বসে না দেখে অনলাইনে দেখে সিদ্ধান্ত নেওয়া
- হেলমেট আর রেজিস্ট্রেশন খরচ বাজেটে না ধরা
- প্রথম বাইক হিসেবে খুব ভারী বা শক্তিশালী মডেল নেওয়া
- অননুমোদিত উৎস থেকে কিনে ওয়ারেন্টি হারানো
সাধারণ প্রশ্ন
প্রথম বাইক হিসেবে ১৫০cc কি বেশি? না, সবসময় নয়। বাংলাদেশে অনেকের প্রথম বাইকই ১৫০cc। কোন মডেল সেটা আর আপনার আত্মবিশ্বাস কতটা, সেটাই আসল কথা। আগে বসে আর সম্ভব হলে চালিয়ে দেখুন।
স্কুটার নাকি বাইক, কোনটা ভালো? শুধু শহরে যানজটে চালালে স্কুটার সহজ, শহরের বাইরে যান নিয়মিত হলে বাইক। আমাদের আলাদা গাইডে বিস্তারিত আছে।
নতুন নাকি পুরোনো বাইক দিয়ে শুরু করব? পুরোনো বাইক সস্তা, কিন্তু অবস্থা আর কাগজপত্র নিয়ে ঝুঁকি থাকে। নতুন বাইকে ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস আর জানা ইতিহাস পাবেন।
শেষ কথা
ব্যবহার আগে ঠিক করুন, তারপর বাজেট, তারপর মডেল। আর কেনার আগে অন্তত একবার শোরুমে এসে বসে দেখুন।

